পাবনা সদর
পাবনায় বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, জিপ গাড়ি জব্দ
পাবনায় বিপুল পরিমাণ গাঁজা ও একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার ভোরে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।